ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ছাত্রলীগ আমাকে বাড়ি-গাড়িসহ পদ দিতে চেয়েছিল: নূর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 11:45 AM

ছাত্রলীগ আমাকে বাড়ি-গাড়িসহ পদ দিতে চেয়েছিল: নূর

ছাত্রলীগ আমাকে বাড়ি-গাড়িসহ পদ দিতে চেয়েছিল: নূর

ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে ঢাকার বাইরে ছাত্রলীগের হাতে মারধরের শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর দাবি করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ নেওয়ার প্রস্তাব করা হয়েছিল তাকে।

এমনকি তাদের সঙ্গে রাজনীতি করলে এবং কথার বাইরে না গেলে বাড়ি-গাড়ি দেওয়ারও প্রস্তাব করা হয়েছিল বলে দাবি করেছেন ভিপি নূর।





মঙ্গলবার নিজের ফেসবুক পেজের এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, “বাড়ি-গাড়ির অফার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদের অফার ফিরিয়ে দেওয়াতেই কি ছাত্রলীগ দিয়ে নূরের উপর ধারাবাহিকভাবে এই হামলা, মামলার ষড়যন্ত্র শুরু হয়েছে! তবে স্পষ্টভাবে জেনে রাখুন, নূর কোনো অপশক্তির সাথে আপস করবে না।”
নূরের ফেসবুক থেকে নেওয়া

এই পোস্টের সত্যতা যাচাইয়ে নূরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগের কমিটি হওয়ার আগে আমাকে বলা হয়েছিল যে, ছাত্রলীগের কমিটিতে পদ নিতে চাইলে সেক্ষেত্রে ১ নম্বর সহ-সভাপতি বা ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের পদ দেওয়া হবে। কিন্তু আমি তো সেটা গ্রহণ করিনি। কারণ ছাত্রলীগে ফেরার ইচ্ছা আমার নেই।

তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে আমার কাছে অফার আসছে, এর জন্য টাকা-পয়সা, গাড়ি-বাড়ি যা লাগবে তারা দেখবে, তাদের সাথে রাজনীতি করলে বা তাদের কথার বাইরে না গেলে।

ডাকসু নির্বাচনের আগেও তাকে ছাত্রলীগের প্যানেল থেকে জিএস পদে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেন নূর।

ছাত্রলীগের উচ্চ পযার্য় ছাড়াও বিভিন্ন মাধ্যমে এই প্রস্তাব এসেছিল বলে দাবি তার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status