ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
দেশ পরিচালনায় অক্ষম ইমরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 10:45 AM

দেশ পরিচালনায় অক্ষম ইমরান

দেশ পরিচালনায় অক্ষম ইমরান

‘নয়া পাকিস্তানের’ প্রধানমন্ত্রী ইমরান খান দেশ পরিচালনায় ব্যর্থ, অযোগ্য এক নেতা। এমন মন্তব্য করেছেন বিরোধী দল পিএমএল-এন দলের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।




কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ইমরানকে একজন ‘বাছাই করা অক্ষম’ নেতা বলে অভিহিত করেছেন। খবর ডনের। ১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বের সপ্তম দেশ হিসেবে নাম লেখায়।

মুসলিমবিশ্বে পাকিস্তানই পারমাণবিক শক্তিধর প্রথম দেশ। ওই সময় ক্ষমতায় ছিলেন নওয়াজ শরিফ। দিনটিকে ‘এওমে তাকবির’ হিসেবে পালন করা হয়। গতকাল ছিল সেই দিবস।

লাহোরে এদিন জনসভায় বক্তৃতা করছিলেন মরিয়ম। সেখানেই তিনি ইমরানকে অযোগ্য বলেন। মরিয়ম বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর আড়ালে চোরের মতো লুকাবেন না।

আজ যদি নওয়াজ জেলের বাইরে থাকতেন, তা হলে এই পিটিআই সরকার টিকতই না।’ তিনি আরও বলেন, ‘আপনি হয়তো বাছাই করা একজন নেতা। কিন্তু আপনি পাকিস্তানের অক্ষম প্রধানমন্ত্রী।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status