|
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা
নতুন সময় ডেস্ক
|
|
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা শপথগ্রহণ অনুষ্ঠানে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোই ভারতের রীতি। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এসেছে আমন্ত্রণ। কিন্তু ভোটপ্রচারে মোদির বিরুদ্ধে প্রায় সব সভায় তীব্র আক্রমণ করা মমতা বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন কিনা, তা নিয়ে জল্পনা ছিল রাজনৈতিক মহলে। মঙ্গলবার (২৮ মে) নবান্নে দাঁড়িয়ে সেই জল্পনার অবসান ঘটালেন মমতা নিজেই। মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রে কিছু আনুষ্ঠানিকতা আছে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির শপখগ্রহণ অনুষ্ঠানে চেষ্টা করি উপস্থিত থাকার। এটা সাংবিধানিক সৌজন্য। আমি চেষ্টা করছি হাজির থাকার। ভোটপ্রচারে প্রায় সব সভাতেই বলেছেন ‘এক্সপায়ারড প্রধানমন্ত্রী’। ঘূর্ণিঝড় ফণী পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে চাননি। এমনকি, ‘গণতন্ত্রের থাপ্পড়’ মারার কথা পর্যন্ত বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
