|
সুন্দরবনে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু' নিহত
নতুন সময় প্রতিনিধি
|
|
সুন্দরবনে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু' নিহত র্যাব হেডকোয়ার্টার্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে মোবাইলে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়। ক্ষুদেবার্তায় জানানো হয়, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাব টহল শুরু করলে বনদস্যু হাসান বাহিনী র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।র্যাবও পাল্টাগুলি ছুড়ে। গোলাগুলির পর দস্যুরা পিছু হটে। পরে র্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনীর চার দস্যুর মরদেহ উদ্ধার করে। এ সময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে র্যাব সূত্র জানায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
