ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
জারিন দিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 2:57 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 29 May, 2019, 3:08 AM

জারিন দিয়া। ছবি: ফেসবুক

জারিন দিয়া। ছবি: ফেসবুক

বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে ছাত্রলীগের সাবেক সদস্য জারিন দিয়ার। মঙ্গলবার দিনগত রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, গত ১৩ মে মধুর ক্যান্টিনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে গত ২০ মে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কৃত জারিন দিয়া (সাবেক সদস্য, কেন্দ্রীয় নির্বাহী সংসদ) তার কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে অনুতপ্ত হওয়ায় মানবিক দিক বিবেচনা করে তার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।





প্রসঙ্গত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকায় স্থান না পেয়ে আন্দোলন করেছিলেন ছাত্রলীগ নেত্রী জারিন দিয়া। কমিটিতে পদ না পেয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে উদ্দেশ্য করে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি।

এরপর ২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হামলার ঘটনায় ছাত্রলীগ থেকে জারিন দিয়াসহ পাঁচজনকে বহিষ্কার করা হয়। এরপর দল থেকে বহিস্কৃত হয়ে সেদিন রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন জারিন দিয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এ বিষয়ে ছাত্রলীগের গত কমিটির সমাজসেবা সম্পাদক রানা হামিদ জানিয়েছিলেন, ‘বহিষ্কারের ক্ষোভ থেকে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে দিয়া। তাকে হাসপাতালে ভর্তির পর সুস্থ করে তোলা হয়।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status