ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
মিরপুরে নবজাতক হত্যায় 'মডেল শ্রাবন্তী'র ছবি জড়িয়ে অপপ্রচার! (ভিডিও)
সাকিব আল রোমান
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 1:56 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 29 May, 2019, 1:04 PM

মিরপুরে নবজাতক হত্যায় 'মডেল শ্রাবন্তী'র ছবি জড়িয়ে অপপ্রচার! (ভিডিও)

মিরপুরে নবজাতক হত্যায় 'মডেল শ্রাবন্তী'র ছবি জড়িয়ে অপপ্রচার! (ভিডিও)

গত শনিবার নিজের সদ্যোজাত সন্তানকে পাঁচতলা থেকে নিচে ফেলে হত্যা করেছে জান্নাতুন নেছা নামের এক কিশোরী। শনিবার রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১০ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ওই প্রসূতিকে আটক করেছে পুলিশ। তবে কোন প্রমাণ ছাড়াই বিভিন্ন অনলাইন মিডিয়া ও ফেসবুক গ্রুপগুলো সেই নবজাতকের মায়ের ছবি হিসেবে একটি ছবি ভাইরাল করে দেন। কিন্তু যে ছবিটি ভাইরাল করা হয়েছে প্রসূতি হিসেবে সেই ছবিটি ওই প্রসূতির নয়। উঠতি মডেল শ্রাবন্তি অনন্যার।

স্যোশাল মিডিয়ায় শ্রাবন্তীর ছবি ছড়িয়ে দেয়ার পর থেকেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছে 'শ্রাবন্তি অনন্যা'। নিজেকে নির্দোষ প্রমাণ করতে কখনও ছুটে চলছেন প্রসাশনের কাছে কখনও বা গণমাধ্যমে।




এ বিষয়ে শ্রাবন্তি অনন্যার সাথে কথা বলেন এই প্রতিবেদক। তিনি 'নতুন সময়'কে জানান, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার আসলে কি বলা উচিত আমি নিজেও বুঝে উঠতে পারছি না। যেভাবে সমাজে আমাকে ছোট করা হলো সেভাবে কি আমাকে ফের সম্মান ফিরিয়ে দিবে নিউজ পোর্টালগুলো? ফেসবুকের বিভিন্ন গ্রুপে যেভাবে আমার ছবি শেয়ার করা হয়েছে, এখন আমার বেঁচে থাকাই যন্ত্রণাদায়ক হয়ে উঠছে।

গত ২৭ মে নিজের ছবি বিকৃত করে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার প্রতিবাদে ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন এই মডেল কন্যা। তবে, এতে তার কোন রক্ষা হয়নি। পরবর্তী সময়ে তিনি নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করে বিচার দাবি করেন। থানা থেকে তাকে সাইবার ইউনিটের সাথে যোগাযোগ করতে বলে লিখিত অভিযোগ জমা করেন। তবে তার কাছ থেকে সাইবার ইউনিটের সাথে যোগাযোগের সাহায্য চাইলে তিনি এড়িয়ে যান।

ইতিমধ্যে মানসিক চাপে শ্রাবন্তি অনন্যা কিছুটা অসুস্থ হয়ে পরেছেন। আজ অথবা আগামীকাল সাইবার ইউনিটের কাছে যাওয়ার পরিকল্পনার কথা জানান এই উদীয়মান মডেল কন্যা।

'নতুন সময়' প্রতিবেদক উক্ত থানার নাম্বারে ফোন দিলে ফোন রিসিভ করেনি থানা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, দেশের তরুণ সঙ্গীতশিল্পী আরমান আলিফ, ইমন খান, গামছা পলাশসহ আরও অনেক শিল্পীর গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন শ্রাবন্তি অনন্যা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status