বাগমারায় সাংবাদিকের একই দিনে পুকুরে বিষ প্রয়োগ ও বাড়িতে দুধর্ষ চুরি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 12:48 AM সর্বশেষ আপডেট: Thursday, 30 May, 2019, 1:19 AM
বাগমারায় সাংবাদিকের একই দিনে পুকুরে বিষ প্রয়োগ ও বাড়িতে দুধর্ষ চুরি
বাগমারায় দৈনিক সোনালী সংবাদের তাহেরপুর পৌর প্রতিনিধি ও বাগমারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহবায়ক এস এম সামসুজ্জোহা মামুনের বাড়িতে দুধর্ষ চুরি এবং একই দিনে পরিকল্পিত ভাবে তার লীজকৃত পুকুরের প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে।
সাংবাদিক মামুন শাহ জানান, একই দিনে দুটি ঘটনা পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। গত ২৪ মে, সাজুড়িয়া গ্রামের বাজেকুড়ি নামক লীজকৃত পুকুরে মাছ নিধনের খবর পেয়ে সেখানে ছুটে যাই। এই সুযোগে আমার তাহের পুরের বাড়ি ফাঁকা পেয়ে জানালার লোহার শিক কেটে ভিতরে প্রবেশ করে স্বর্নলংকার ,প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন জিনিষপত্রসহ আনুমানিক ৮০হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
মামুন সন্দেহ প্রকাশ করে বলেন,একই দিনে আমার দুটি ক্ষতি করা হয়েছে। আমার পুকুরে ট্যাবলেট দিয়ে মাছ মেরে এলাকায় ছড়ানো হয়েছে পুকুরে গ্যাস হয়ে মাছ মারা গিয়েছে। আমার বাড়িতে চুরি ও পুকুরের মাছ নিধন পরিকল্পিত ঘটনা এবং এই ঘটনা আমার পরিচিত জনরাই ঘটিয়েছে বলে আমি মনে করি।
নাম প্রকাশনা করার শর্তে তাহেরপুর বাজারের একজন ব্যবসায়ী বলেন,তাহেরপুরে দিন দিন চুরির ঘটনা বেড়েই চলেছে। ইতিপূর্বে বড় ধরনের কয়েকটি চুরির ঘটনা ঘটলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তাহেরপুর হাইস্কুলের একজন শিক্ষক বলেন, তাহেরপুর এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবী আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েচে। যার ফলে নেশার টাকা যোগাতে এলাকায় মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটছে।
মামুনের বাসায় চুরি ও পুকুরের মাছ নিধনের ঘটনায় বাগমারা থানারওসি মো: আতাউর রহমান জানান,তার বাড়িতে চুরি ও পুকুরের মাছ নিধনের ঘটনায় জিডি ও লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।