|
ফের জোড়া উইকেট হারিয়ে বিপর্যে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফের জোড়া উইকেট হারিয়ে বিপর্যে বাংলাদেশ কিন্তু ইনিংসের ৯.৪ ওভারে জাসপ্রিত বুমরাহর বলে উইকেট রক্ষকের হাতে তালু বন্দি হয়ে ফিরেন সৌম্য। ২৯ বল খেলে রান করেন ২৫। সৌম্যের বিদায়ের পর মাঠে আসে সাকিব। কিন্তু রানের খাতা খোলার আগেই প্রথম বলেই বোল্ড হয়ে ফিরেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন জাসপ্রিত বুমরাহ। সৌম্য-সাকিবের বিদায়ের পর ১২০ রানের বড় জুটি গড়ে চাপ সামলে এগিয়ে নেয় লিটন দাস ও মুশফিকুর রহিম। কিন্তু ব্যক্তিগত ৭৩ রানে বিদায় নেন লিটন। আর তারপরের বলেই সাকিবের মত গোল্ডেন ডাক মেরে সাজ ঘরে ফিরেন মিঠুন। এ প্রতিবেন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান। ৫৯ রানে মুশফিকুর রহিম ও ১ রানে ব্যাট করছেন মাহমুদউল্লাহ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
