ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রী-শিশু কন্যাকে পিটিয়ে আহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 9:11 PM

চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রী-শিশু কন্যাকে পিটিয়ে আহত

চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রী-শিশু কন্যাকে পিটিয়ে আহত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চাঁদা না পেয়ে দক্ষিণ আফ্রিকা প্রবাসী কামাল চোকদারের স্ত্রী ও কন্যাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।




আজ মঙ্গলবার সকালে উপজেলার নশাসন ইউনিয়নের শাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানিয়েছেন।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের শাওড়া গ্রামের কামাল চোকদার বেশ কয়েক বছর ধরে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। স্বামী প্রবাসে থাকলেও স্ত্রী নুপুর বেগম (৩২) ও কন্যা ইভা আক্তার (১২) গ্রামের বাড়িতেই থাকেন। কয়েক দিন আগে একই গ্রামের শাহজাহান চোকদার, হাকিম চোকদার, পারভেজ চোকদারসহ আরও কয়েকজন নুপুর বেগমের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে ভুক্তভোগী নুপুর বেগম এ ঘটনায় নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে শাহজাহান চোকদার, হাকিম চোকদার, পারভেজ চোকদারসহ তাদের সঙ্গীরা গৃহবধু নুপুর ও তার শিশু কন্যা ইভাকে পিটিয়ে আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় গৃহবধু নুপুর ও তার মেয়ে ইভাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।

এ বিষয়ে আহত নুপুর বেগম দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘শাহজাহান চোকদার, হাকিম চোকদার, পারভেজ চোকদারদের দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় এবং থানায় অভিযোগ করায় তারা আমার ও আমার মেয়ের ওপর হামলা করেছে। এ সময় তারা আমার ঘর থেকে নগদ তিন লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কারসহ দামি একটি মোবাইল ফোন নিয়ে গেছে। আমি পুলিশ প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রার্থনা করছি।’

অন্যদিকে, অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য বারবার চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status