ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
টাকা পাচার বন্ধ না হলে দেশের উন্নয়ন অসম্ভব: ড. কামাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 5:15 PM

টাকা পাচার বন্ধ না হলে দেশের উন্নয়ন অসম্ভব: ড. কামাল

টাকা পাচার বন্ধ না হলে দেশের উন্নয়ন অসম্ভব: ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের উন্নতি করা অসম্ভব হয়ে যাবে যদি পুঁজি পাচার বন্ধ না করা যায়। হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, এটা যদি বন্ধ করা যায়, তাহলে বিশ্বাস করেন দেশের অসাধারণ সম্ভাবনা আছে। টাকা পাচার দেশের সম্পদ লুটপাট করার শামিল।

তিনি দেশের টাকা বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।





সোমবার (২৭ মে) বিকেলের রাজধানীর আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের ঢাকা মহানগর দক্ষিণের এক কর্মিসভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টাকা পাচারকারীদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশ্ন করে কামাল হোসেন বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে পাচারকারীদের সম্পর্ক আছে। নয় তো অর্থ পাচারকারীরা এত শক্তিশালী হতে পারত না। টাকা পাচারকারীরা দেশের শত্রু। তিনি এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি অভিযোগ করে বলেন, দেশের টাকা বাইরে পাচার করে দেওয়া হচ্ছে । উন্নয়নের কথা বলা হয় কিন্তু কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। পোশাক শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছেন না।

ড. কামাল বলেন, বগুড়ায় ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ভিপি নুরুল হকের ওপর হামলার নিন্দা জানান কামাল হোসেন। তিনি পুলিশকে হামলাকারীদের খুঁজে বের করতে বলেন।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ইফতারের আয়োজন করতে গেলে অনুমতি নিতে হয়। ডাকসু ভিপি নুরুল হককে ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। বগুড়ায় হামলা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, মানুষের কর্মসূচি পালনের স্বাধীনতা হরণ করা হচ্ছে।

গণফোরামের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status