ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ব্যাগভর্তি জাল ডলার, র‍্যাবের জালে লাইবেরিয়ান নাগরিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 3:59 PM

ব্যাগভর্তি জাল ডলার, র‍্যাবের জালে লাইবেরিয়ান নাগরিক

ব্যাগভর্তি জাল ডলার, র‍্যাবের জালে লাইবেরিয়ান নাগরিক

গাজীপুর সদর উপজেলা থেকে ২০ কোটি টাকা সমমূল্যের জাল ডলারসহ এক লাইবেরিয়ান নাগরিককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১ এর একটি বিশেষ আভিযানিক দল। র‍্যাবের দাবি, আটক ব্যক্তি ডলার প্রতারণাচক্রের সদস্য। আজ মঙ্গলবার উপজেলার মাস্টারবাড়ি এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।




র‍্যাব ১, ক্রাইম প্রিভেনশন স্পেশাল কম্পানি, পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, ওই ব্যক্তি একজন লাইবেরিয়ার নাগরিক। তিনি ডলার প্রতারণাচক্রের একজন সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে ডলারের বিনিময়ে টাকা হাতিয়ে নেয় ওই চক্র। এরই অংশ হিসেবে মাস্টারবাড়ি এলাকায় এক ব্যাংক কর্মকর্তাকে ৩৫ কোটি টাকা মূল্যের ডলার দেওয়ার কথা বলেন ওই লাইবেরিয়ান নাগরিক। গতকাল চার হাজার ডলার দিয়েও যান তিনি। আজ মঙ্গলবার বাকি ডলার দেওয়ার জন্য মাস্টারবাড়ি এলাকায় যান তিনি। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই লাইবেরিয়ান নাগরিককে আটক করে র‌্যাব ১ এর সদস্যরা। এ সময় তার কাছে থাকা ২০ কোটি টাকা মূল্যের জাল ডলার জব্দ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status