|
বাংলাদেশকে কটাক্ষ পাকিস্তানি সাংবাদিকের
নতুন সময় প্রতিবেদক
|
|
বাংলাদেশকে কটাক্ষ পাকিস্তানি সাংবাদিকের সামা টিভির রিপোর্টার বাবরের প্রতি প্রশ্ন ছুড়ে বলেন, আপনি টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বে নাম্বার ওয়ান। মরা পিচে আপনার মতো ব্যাটসম্যান কী করে এত অলস ও ধীরগতির সেঞ্চুরি হাঁকায়? আমাদের স্ট্রাইক রেট বাংলাদেশের চেয়েও কম। অনেকে আপনাকে স্বার্থপর খেলোয়াড় বলে। দলের জন্য নয়, নিজের স্বার্থের জন্য খেলেন- এটা কতটা সঠিক? জবাবে বাবর আজম বলেন, এটা আপনার মনে হতে পারে। তবে টিম ম্যানেজমেন্ট যে পরিকল্পনা অনুযায়ী আমাকে খেলতে বলে আমি সেই প্ল্যান মোতাবেক খেলে থাকি। নিজের জন্য খেলি না। দল-দেশ পাকিস্তানের জন্য খেলি। এ সময় বাবর আরও বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমি সবসময় চেষ্টা করি। আফগানিস্তানের বিপক্ষে সবাই আউট হয়ে যাচ্ছিল। আমি চেষ্টা করেছিলাম জুটি গড়ার এবং শেষ পর্যন্ত খেলার। আমি যদি আগভাগে আউট হয়ে যেতাম তা হলে হয়তো এ সংগ্রহটাও হতো না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
