ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
শ্বশুরবাড়িতে শিকলবন্দি জামাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 May, 2019, 8:14 PM

শ্বশুরবাড়িতে শিকলবন্দি জামাই

শ্বশুরবাড়িতে শিকলবন্দি জামাই

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে জামাইকে শিকল দিয়ে বন্দি করে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন। উপজেলার হ্যালিপ্যাড সংলগ্ন পাড়ায় এ ঘটনা ঘটেছে । শিকলবন্দি জামাই ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হামিদের ছেলে সোহরাব হোসেন (৩০)।




শিকলবন্দি সোহরাব বলেন, ৮-১০ দিন আগে মোবাইলে টাকা দেয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে আমার স্ত্রী নীলার হাতে আঘাত করি। তারপর সে আমার ওপর রাগ করে বাবার বাড়ি জীবননগরে চলে আসে। আমি রোববার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানকে ঈদের জামা-কাপড় দিতে এলে আমার মামাশ্বশুর আমাকে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে তালাবদ্ধ করে রাখে এবং মারপিট করে।

মামাশ্বশুর মসলেম উদ্দিন জানান, আমার ভাগ্নিকে মারপিট করার কারণে ভাগনে জামাই সোহরাব হোসেনকে শিকল দিয়ে তালাবদ্ধ করে রেখেছি। সে পালিয়ে যাওয়ার পর তার বাবা-মা আমাদের নামে যেনো মিথ্যা গুম মামলা দিতে না পারে এ জন্য তাকে আটকে রেখেছি। তার বাবা-মা এলে আমরা তাকে তাদের হাতে তুলে দেব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status