ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
বিতর্ক পিছু ছাড়েনা নুসরাত ফারিয়ার!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 May, 2019, 5:40 PM

বিতর্ক পিছু ছাড়েনা নুসরাত ফারিয়ার!

বিতর্ক পিছু ছাড়েনা নুসরাত ফারিয়ার!

খোলামেলা পোশাকে হাজির হয়ে বিতর্ক বাঁধিয়ে দেন তিনি। সিনেমাতেও দেখা যায় গান-গল্পে খাপছাড়াভাবে তাকে আবেদনময়ী হিসেবে উপস্থাপনের ব্যর্থ চেষ্টা। এজন্য খুব ভালো অভিনয় করা সত্ত্বেও ভক্তের তুলনায় হেটার্স বেশি তার। বলছি উপস্থাপনা থেকে চিত্রনায়িকা হওয়া নুসরাত ফারিয়ার কথা। আলোচনায় আসতে জুড়ি নেই তার।





সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন বোরখা পরা কিছু ছবির জন্য। নিজের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে তিনি ২৫ মে একটি সাদাকালো ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় বোরখা ও হিজাবে ঢাকা নুসরাত ফারিয়াকে।

ছবিটিতে কোনো ক্যাপশন দেননি তিনি। ছবিটি প্রকাশের পরপরই নেটিজেনদের নজরে চলে আসে। এতে লাভ রিঅ্যাক্ট পড়েছে প্রায় ২৭ হাজার।

ছবিটি নিয়ে নানা রকম মন্তব্য আসতে থাকে। কেউ নুসরাত ফারিয়াকে বাহবা দিয়েছেন রোজার পবিত্র সময়টাতে নিজেকে এভাবে পর্দায় ঢেকে নেয়ার জন্য। কেউ আবার তাকে ভন্ড বলেও অভিযুক্ত করছেন।

ইভানা সালসাবিল নামে ফারিয়ার এক ভক্ত অবশ্য মন্তব্য দেখে বিরক্ত। তিনি লিখেছেন, ‘মানুষের সমস্যাটা কি বুঝি না। নরমাল পিক দিলেও চিল্লায়, বোরখা পরে পিক দিলেও চিল্লায়। এতই যখন অভিযোগ ফলো করে কেন?’

এরপর বোরখা পরা আরও দুটি রঙিন ও একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। তার মধ্যে নামাজের ভঙিতে বসে থাকা ছবিটিতে লাভ রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৬৬ হাজার।

এদিকে নুসরাত ফারিয়ার দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। তার একটি হলো বাংলাদেশে শাকিব খানের বিপরীতে ‘শাহেনশাহ’। অন্যটি কলকাতার সিনেমা ‘বিবাহ অভিযান’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status