ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ফতুল্লা রিপোটার্স ক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল
সামাজিক অবক্ষয় রোধে কলম সৈনিকদের এগিয়ে আসতে হবে - নাহিদা বারিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 May, 2019, 11:36 AM

সামাজিক অবক্ষয় রোধে কলম সৈনিকদের এগিয়ে আসতে হবে - নাহিদা বারিক

সামাজিক অবক্ষয় রোধে কলম সৈনিকদের এগিয়ে আসতে হবে - নাহিদা বারিক

সামাজিক অবক্ষয় রোধে কলম সৈনিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক বলেন, সাংবাদিকতা পেশার পাশাপাশি সামাজিক উন্নয়নে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াতে হবে এবং জ্ঞান অর্জনের মাধ্যমে অভিজ্ঞতাকেও কাজে লাগাতে হবে। মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এই ফতুল্লার মধ্যে আমরা সাংবাদিকদের নামের আগে হলুদ শব্দটি শুনতে চাই না। ২৬ মে রবিবার ফতুল্লা রিপোটার্স ক্লাব আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।




ফতুল্লা রিপোটার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন। তিনি বলেন ফতুল্লার নাগরিক উন্নয়নে সাংবাদিকদের যথেষ্ট কাজ করতে হবে। প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা সহ ফতুল্লা থানার পক্ষ থেকে সর্বাত্মকভাবে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা থাকবে। তবে হলুদ সাংবাদিকতায় কেউ যেন সুযোগ না পায় সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন। তিনি সাংবাদিকদের কল্যাণ কামনায় প্রশাসনের আন্তরিক সহযোগিতা চেয়ে আলোর সন্ধানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় পবিত্র কুরআন পাঠ করেন ক্লাবের যুগ্ম সম্পাদক এ.আর কুতুবে আলম ও আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোটার্স ক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন সজিব, রাকিব চৌধুরী শিশির ও সদস্য নুরুল আমিন এবং মনির হোসেন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status