|
ঈদের পোশাক কেনার টাকা না দেয়ায় রোজাদার মাকে হত্যা করলো ছেলে
নতুন সময় প্রতিনিধি
|
|
ঈদের পোশাক কেনার টাকা না দেয়ায় রোজাদার মাকে হত্যা করলো ছেলে এরই মধ্যে ছোট ছেলেকে টাকা দেয়ার কথা শুনে বড় ছেলে আব্দুল হক ও মেজো ছেলে একরামুল হক মিলে মায়ের কাছে তিন হাজার করে টাকা দাবি করেন। তার মা দুই ছেলেকে এক হাজার করে টাকা দিতে চান। কিন্তু দুই ছেলে এতে রাজি হননি। এ দ্বন্দ্বে মায়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে দুই ছেলে। এক পর্যায়ে মেজো ছেলে একরামুল বাড়িতে থাকা একটি মোটা লাঠি দিয়ে তার মায়ের ঘাড়ের ওপরে জোরে আঘাত করলে সেখানেই লুটিয়ে পড়েন মা রহিমা বেগম। প্রতিবেশীরা আহত অবস্থায় রহিমা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগ মুর্হূত পর্যন্ত রহিমা বেগম রোজা অবস্থায় ছিলেন। ওসি খায়রুল ইসলাম আরও বলেন, ঘটনার পর থেকে ছেলে একরামুল পলাতক রয়েছেন। তবে অন্য দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মায়ের মরদেহ উদ্ধার করে রামেক মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
