ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
মাওলানার ঘরে মহিলা আইনজীবী খুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 May, 2019, 10:59 AM

মাওলানার ঘরে মহিলা আইনজীবী খুন

মাওলানার ঘরে মহিলা আইনজীবী খুন

মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়ির ভাড়াটিয়ার ঘরে আবিদা সুলতানা (৩৫) নামের এক নারী আইনজীবী খুন হয়েছেন।

রোববার (২৬ মে) রাত সাড়ে ১১ টার দিক উপজেলার দক্ষিণ কাঠাঁলতলী এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে৷ নিহত আবিদা একই এলাকার মৃত আব্দুল কাইয়ুমের মেয়ে। তিনি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।




বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন বলে সন্ধ্যায় মৌলভীবাজার থেকে বাড়িতে ইফতারি নিয়ে আসেন আবিদা। এরপর রাত ১০টার দিকে ভাড়াটিয়ার বাসায় গেলে বাদানুবাদ হয়। এক পর্যায়ে সেখানেই তাকে পিটিয়ে মারা হয়। বাড়িতে ভাড়াটিয়া হিসেবে একই উপজেলার চরকোনা গ্রামের মনির আলীর ছেলে মাওলানা তানভীর আহমদ থাকতেন। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তবে তার মা এবং স্ত্রীকে আটক করা হয়েছে।।

পুলিশ জানায়, নিহতের মাথা ও গলায় এবং থুঁতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। সকালে লাশ মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে তার গলায় ওড়না পেচিয়ে এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহত নারী আইনজীবীর সঙ্গে স্থানীয়দের জমিজমা নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status