ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
স্বামী-শাশুড়ির নির্যাতন: ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 May, 2019, 10:40 AM
সর্বশেষ আপডেট: Monday, 27 May, 2019, 11:35 AM

স্বামী-শাশুড়ির নির্যাতন: ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

স্বামী-শাশুড়ির নির্যাতন: ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

যশোরের শার্শা উপজেলায় স্বামী-শাশুড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে দুই সন্তানকে হত্যার পর বিষপান করে আত্মহত্যা করেছেন এক মা। রোববার রাত ১১টার দিকে উপজেলার দীঘা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার ইব্রাহিম হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৩৫) ও তার মেয়ে শারিফা খাতুন (১২) এবং ছেলে সোহান হোসেন (৫)। ইব্রাহিম পেশায় চা বিক্রেতা।






স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ইব্রাহিম হোসেন ও শাশুড়ি জামিলা খাতুন পারিবারিক বিবাদে দিনভর হামিদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে হামিদা খাতুন বাজার থেকে বিষ ও গ্যাসের ট্যাবলেট এনে মেয়ে শারিফা খাতুন ও ছেলে সোহান হোসেনকে খাওয়ায়।

পরে নিজেও বিষ ও গ্যাসের ট্যাবলেট একত্রে খেয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইন্সপেক্টর (ওসি-তদন্ত) সুকদেব রায় তিনজনের মৃত্যু নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status