|
মালিবাগে পুলিশের গাড়িতে ককটেল হামলা, নারী পুলিশসহ আহত ২
নতুন সময় প্রতিবেদক
|
|
মালিবাগে পুলিশের গাড়িতে ককটেল হামলা, নারী পুলিশসহ আহত ২ রোববার (২৬ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। রাশেদা আক্তার জানান, তিনি মালিবাগ মোড়ে ডিউটিতে ছিলেন। ডিউটিস্থলের ওখানে একটি পুলিশ ভ্যানও পার্কিং করে রাখা ছিল। এ সময় হঠাৎ একটা ককটেলের বিস্ফোরণ ঘটে। ককটেলের স্প্লিন্টার ওই পুলিশ কর্মকর্তার পায়ে আঘাত হানে। ককটেল বিস্ফোরণে একই সময় লাল মিয়া নামে একজন রিকশাচালকও আহত হন। ওই রিকশাচালকের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার ঢুকেছে। আহত পুলিশ কর্মকর্তা জানান, সম্ভবত পুলিশ ভ্যানকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল। লক্ষ্যভ্রষ্ট হয়ে ককটেলটি আমাদের কাছে বিস্ফোরিত হয়। তবে কে বা কারা ককটেল ছুড়েছে তা দেখা যায়নি বলেও জানান আহত এ পুলিশ কর্মকর্তা। ঢাকা পূর্ব ট্রাফিক পুলিশের সার্জেন্ট এনামুল হক জানান, আমাদের সহকর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত রিকশাচালককেও আনা হয়েছে। তিনিও চিকিৎসা নিচ্ছেন। আহত লাল মিয়া জানান, তার বাসা তেজকুনি পাড়া। রিকশা নিয়ে মালিবাগ মোড়ে বসেছিলেন। এমন সময়ে বিস্ফোরণ হয়। এতে তার মাথায় আঘাত লাগে। তবে তিনি কাউকে দেখেননি । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
