ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফণীর প্রভাব এভারেস্টে, উড়ে গেলো বেসক্যাম্পের ২০ তাঁবু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 8:55 AM

এভারেস্টের ২ নম্বর বেসক্যাম্পের তাঁবু

এভারেস্টের ২ নম্বর বেসক্যাম্পের তাঁবু

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শনিবার (৪ মে) পর্যন্ত এভারেস্টে সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখেতে নির্দেশ দিয়েছে নেপাল সরকার। শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের অবস্থান ভারত ও বাংলাদেশ হলেও কয়েকশ কিলোমিটার দূরের নেপালেও প্রভাব ফেলেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পর্বতারোহীদের বেসক্যাম্প-২ এর অন্তত ২০টি তাঁবু।

কাঠমান্ডু পোস্টের খবর অনুযায়ী, দেশটির ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীনে থাকা হোটেল ও মাউন্টেইনারিং সেকশনের ডিরেক্টর মিরা আচার্য জানিয়েছেন, এভারেস্ট বেসক্যাম্প থেকে অন্তত ২০টি তাঁবু তীব্র বাতাস উড়িয়ে নিয়ে গেছে।

ভারত সাগরে উৎপন্ন এ ঘূর্ণিঝড় ভারতীয় উপকূলে প্রচণ্ড তাণ্ডব চালিয়ে পৌঁছে গেছে এভারেস্ট পর্যন্ত। ক্ষণিকের জন্য থমকে দিয়েছে অভিযাত্রীদের। অভিযাত্রীদের নিরাপত্তার স্বার্থে জরুরিভাবে সব ধরনের ট্রেকিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মিরা আচার্য বলেন, আমরা খবর পেয়েছি তীব্র বাতাসে বেশকিছু তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সব অভিযাত্রী ও শেরপা নিরাপদে আছেন। আমরা সব এজেন্সিকে সতর্ক করে দিয়েছি আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ রাখতে।

অভিযাত্রী দলঅভিযাত্রীরা সাধারণত এপ্রিলের শেষ ও মের প্রথম দিকে এভারেস্টে যান। উড়ে যাওয়া তাঁবুগুলো প্রায় ছয় হাজার মিটারে ২ নম্বর বেসক্যাম্পের ছিল।

নেপালের আবহাওয়া অধিদপ্তর বলছে, এই ঘূর্ণিঝড়ে নেপাল সরাসরি আক্রান্ত না। কিন্তু আমাদের আবাহওয়া সিস্টেমে এটা প্রভোব ফেলেছে। নিজেদের নিরাপত্তার জন্য অভিযাত্রীদের সতর্ক হতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status