ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০ দিন আটকে রেখে স্কুলছাত্রীকে নির্যাতন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 May, 2019, 7:27 AM

১০ দিন আটকে রেখে স্কুলছাত্রীকে নির্যাতন

১০ দিন আটকে রেখে স্কুলছাত্রীকে নির্যাতন

বান্দরবানের এক স্কুলছাত্রীকে অপহরণ করে ১০দিন ধরে হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগে উশৈসিং মারমা (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করা হয়।



রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ছাত্রী বান্দরবানের একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। অপহরণকারী উশৈসিং মারমা রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘেরাউ মুখ পাড়ার বাসিন্দা অংশৈনু মারমার ছেলে।

মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ধর্ষকসহ নির্যাতিতাকে থানায় নিয়ে আসা হয়েছে। আসামি উশৈসিং মারমার বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ওই ছাত্রীকে রোয়াংছড়ি বাস স্টেশন থেকে বেড়াতে যাওয়ার নাম করে কৌশলে বান্দরবানে নিয়ে আসে অভিযুক্ত উশৈসিং মারমা। পরে সে ওই ছাত্রীকে চাকরির প্রলোভন দেখিয়ে মাস্টার গেস্ট হাউস নামে শহরের একটি আবাসিক হোটেলে ওঠে। সেখানে পাঁচ দিন থাকার পর শহরের অতিথি বোর্ডিং নামে আরেকটি হোটেলে উঠে।

পরে ওই ছাত্রীকে নিয়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বান্দরবান বাস স্টেশনে গেলে গোপন সংবাদের ভিত্তিতে নির্যাতিতাকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status