ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার দিনটি যেমন কাটবে আপনার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 1:50 AM

শনিবার দিনটি যেমন কাটবে আপনার

শনিবার দিনটি যেমন কাটবে আপনার

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন। আয় রোজগার বৃদ্ধির সুযোগ পাবেন। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর পরামর্শ কাজে লাগবে। অংশিদারী ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি পাবে। অসুস্থদের আরোগ্য লাভের যোগ প্রবল।

বৃষ রাশি ( ২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার সময় ভালো যাবে না। দূরের যাত্রার যোগ প্রবল। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পাবেন। আইনগত জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। প্রবাসীদের দিনটি ভালো যাবে। জীবীকার জন্য বিদেশ থেকে কোনো ভালো সুযোগ আসবে।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় হওয়ার সুযোগ রয়েছে। বড় ভাই বা বন্ধুর কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। চাকরীজীবী ও ব্যবসায়ীদের আর্থিক দিক ভালো যাবে। বন্ধুর সাথে ব্যবসায়ীক বিনিয়োগে লাভবান হতে পারেন। ব্যক্তিগত ধারের টাকা ফেরত পাওয়ার যোগ।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। হটাৎ করেই কোনো পদস্ত কর্মকর্তার সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। বেকারদের চাকরী লাভের যোগ প্রবল। প্রশাসনিক কর্মকর্তাদের হটাৎ বাড়তি দায়িত্ব সামলাতে হবে।

সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ভাগ্য উন্নতির সুযোগ আসবে। কোনো ধর্মীয় কাজে অংশ নেওয়ার যোগ প্রবল। বিদেশ থেকে উচ্চ শিক্ষার জন্য কোনো অফার লেটার পেতে পারেন। আজ আধ্যাত্মীক ও অতিন্দ্রীয় ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয় রোজগারের যোগ রয়েছে।

কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): কন্যার জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। আজ রাস্তাঘাটে দূর্ঘটনার আশঙ্কা প্রবল। পায়ে বা দাতে কোনো পীড়া দেখা দিতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভ হওয়ার সুযোগ রয়েছে। ক্যামিক্যাল বা রাষায়ণিক ব্যবসায় কিছু লাভ হতে পারে। তবে অগ্নিদূর্ঘটনায় কিছু ক্ষয় ক্ষতি হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায় সামান্ন লাভের আশা করতে পারেন। জীবন সাথীর কর্মস্থলে কোনো উন্নতির যোগ। অংশিদারী ও যৌথ বিনিয়োগে লাভের আশা সামান্ন। আজ কোনো আত্মীয়র সাহায্য পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের সুযোগ আসবে। মিডিয়া ব্যবসায়ীদের কাজের আলোচনা সফল হবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার আজ শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে কোনো সহকর্মীর সাথে বিরোধে না জড়ানোই ভালো। আজ কোনো মূল্যবাণ নথি হারিয়ে ফেলতে পারেন। বাড়িতে কোনো কাজের লোকের অনুপস্থিতির কারনে জীবন সাথী কিছুটা বেকায়দায় পড়তে পারে। কর্মস্থলে কারো উপর প্রচন্ড রেগে যাওয়ার আশঙ্কা।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। রোমান্টিক যোগাযোগে লাভবান হবেন। সৃজনশীল কাজে ভালো লাভের আশা করতে পারেন। শৈল্পিক কাজে নতুন অর্ডার লাভের যোগ বলবান। সন্তানের পরীক্ষায় সাফল্য আশা করা যায়। বিদ্যার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। পরীক্ষার্থীরা পরীক্ষায় সফল হবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার প্রত্যাশিত কাজে অগ্রগতি আশা করা যায়। পারিবারিক ক্ষেত্রে কোনো আত্মীয়র সাহায্য পেতে পারেন। মায়ের কাছ থেকে সাহায্য লাভের আশা করা যায়। যানবাহন নিয়ে কিছু সমস্যায় পড়ার আশঙ্কা প্রবল। গৃহস্থালী কাজে ব্যস্ত থাকতে পারেন। জমি ভূমি আবাসন ব্যবসায়ীরা কোনো নতুন ক্রেতা খুঁজে পেতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সকাল সকালই বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদের আজ ভালো আয় রোজগারের যোগ। ছোট ভাই বোনের জন্য উপহার ক্রয় করতে পারেন। বৈদেশীক কাজে কোনো সাফল্য আসতে পারে। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি ভালো যাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়।খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পাবেন। জাতক জাতিকারা আজ কোনো সঞ্চয়ের পরিকল্পণা করতে পারেন। বকেয়া বিল আদায়ের যোগ রয়েছে। আজ বিকাশ ও রকেট এজেন্সীদের ভালো আয় হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status