ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
শিমুল হত্যাকারীদের ফাঁসীর দাবীতে সীতাকুন্ডে মানব বন্ধন
সীতাকুন্ড থেকে মুহাম্মদ ইউসুফ খাঁন
প্রকাশ: Thursday, 18 April, 2019, 7:49 PM

শিমুল হত্যাকারীদের ফাঁসীর দাবীতে সীতাকুন্ডে মানব বন্ধন

শিমুল হত্যাকারীদের ফাঁসীর দাবীতে সীতাকুন্ডে মানব বন্ধন

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সীতাকুন্ড পৌর সদরের প্রাইভেট কার চালক আমিরাবাদ নিবাসী নুরুল গনি শিমুল হত্যাকারীদের দ্রুত ফাঁসীর দাবীতে মানব বন্ধন করেছে মাইক্রো কার চালক সমবায় সমিতি ও সাধারন মানুষ। 


গতকাল ১৭ এপ্রিল বুধবার সকাল এগারো ঘটিকায় পৌর সদর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানব বন্ধনে বক্তৃতা করেন চালক সমিতির সাধারন সম্পাদক মোঃ আজাদ, অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দীন, নিহত কার চালক শিমুলের মা ছেনোয়ারা বেগম, বোন রাজিয়া সুলতানা প্রমুখ। মানব বন্ধনে তারা অভিযোগ করেন গত শুক্রবার সন্ধ্যায় চারজন যুবক চমেক হাসপাতালে রোগী দেখতে যাবার কথা বলে নুরুল গনি শিমুলকে ভাড়ায় মাইক্রো কার স্ট্যান্ড থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়।কর্নেল হাট এলাকায় গিয়ে তারা শিমুলকে হত্যা করে গাড়ী ছিনতাই করার চেষ্টা করে। চট্টগ্রামের কাট্টলী ঈষান মহাজন সড়ক হয়ে বেড়ীবাঁধে নিয়ে গিয়ে লাশ ফেলার সময় দুই হত্যাকারী স্হানীয় জনতার হাতে ধরা পড়ে। দুই হত্যাকারীসহ পরে আরো এক হত্যাকারীকে গ্রেফতারে পুলিশ সক্ষম হন। 


ধৃত আসামীদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসীর কাস্টে ঝুলিয়ে মৃত্যূ দন্ড কার্যকর করার জোর দাবী জানান মানব বন্ধনে অংশ নেয়া হাজারো চালক শ্রমিক জনতা। নুরুল গনি শিমুল হত্যার বিচার হলে আর কোন ছিনতাইকারী এমন ঘটনা ঘটাবার সাহস পাবে না বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status