ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
স্ত্রীর সঙ্গে আপস করেই জামিন পেলেন হিরো আলম
নতুন সময় রিপোর্ট
প্রকাশ: Thursday, 18 April, 2019, 7:38 PM

স্ত্রীর সঙ্গে আপস করেই জামিন পেলেন হিরো আলম

স্ত্রীর সঙ্গে আপস করেই জামিন পেলেন হিরো আলম

স্ত্রী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পয়েছেন বাংলাদেশের আলোচিত সমালোচিত অভিনেতা হিরো আলম।


বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের পক্ষে করা জামিন আবেদন মঞ্জুর করেন।

হিরোআলম ৪৩ দিন কারাভোগ শেষে জামিন পেলেন।

মামলার বাদী হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম জামাইয়ের বিরুদ্ধে করা মামলাটি আপস করায় ও তার স্ত্রী সুমি বেগম স্বামীর সঙ্গে সংসার করতে চাওয়ার কারণে এ জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান স্বপন বলেন, হিরো আলমের জামিন আবেদন শুনানির সময় তার স্ত্রী সুমি বেগম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জামিন শুনানিকালে কোনো আপত্তি জানাননি তিনি। শ্বশুর সাইফুল ইসলাম জামাইয়ের বিরুদ্ধে করা মামলাটি আপস করায় ও তার স্ত্রী সুমি বেগম স্বামীর সঙ্গে সংসার করতে চাওয়ায় এ জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।




মাসুদার রহমান স্বপন আরও বলেন, হিরো আলমের স্ত্রী সুমি বেগম আদালতকে বলেছেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়। তিনি এখন স্বামীর সঙ্গে সংসার করবেন। অবশ্য এ সময় আদালতে হিরো আলমও উপস্থিত ছিলেন। তবে হিরো আলমের কোনো বক্তব্য শোনেননি আদালত।

গত ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রী সুমি বেগমকে মারপিট ও নির্যাতনের অভিযোগ এনে হিরো আলমের বিরুদ্ধে তার শ্বশুর সাইফুল ইসলাম বগুড়ায় সদর থানায় একটি মামলা করেন। মামলার পরই হিরো আলমকে গ্রেফতার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status