|
বাবাকে নতুন জীবন দিলেন ১৯ বছরের রাখী
নতুন সময় ডেস্ক
|
![]() বাবাকে নতুন জীবন দিলেন ১৯ বছরের রাখী বাবা-মেয়ের সম্পর্ক সবসময়ই একটু আবেগমাখা হয়ে থাকে। রাখী দত্তের ক্ষেত্রেও তাই ছিল। বাবার এমন কঠিন রোগ হয়েছে শুনে প্রথমে ভেঙে পড়েছিলেন রাখী। তারপর ঠাণ্ডা মাথায় পুরো ব্যাপারটা ভেবে দেখেন। তার জীবনে বাবার প্রয়োজন আছে। বাবাকে অনেক ভালোবাসেন রাখী। তাই সিদ্ধান্ত নিতে দেরি করেননি। নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও বাবার জীবন বাঁচাতে নিজের লিভারের ৬৫% দান করতে এক কথায় রাজী হয়ে যান। এরপর শুরু হয় জটিল এক অস্ত্রোপচারের আয়োজন। হায়দরাবাদের এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলোজি হাসপাতালে ভর্তি করা হয় রাখীর বাবাকে। কলকাতা থেকে দুজন লিভার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ সেখানে উপস্থিত হয়ে এই জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন। সুস্থ হয়ে ওঠেন রাখীর বাবা। পেটে অপারেশনের গভীর চিহ্ণসহ বাবা-মেয়ের ছবি এখন সোশ্যাল সাইটে ভাইরাল। ১৯ বছরের মেয়েটির দুর্দান্ত সাহস আর ভালোবাসার প্রশংসা না করে উপায় আছে?
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্বোধনী ম্যাচে লড়ল ড্যাফোডিল ও নর্থ সাউথ ইউনিভার্সিটি
সামাজিক অবক্ষয় রোধ করতে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে: শিক্ষা মন্ত্রী
গত ২২ বছরে ‘ক্রসফায়ারে’ নিহত ২,৯৫৭; পুলিশের হাতে ৪৬%
ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির, অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে
