ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
জামিন পেলেন হিরো আলম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 April, 2019, 6:47 PM
সর্বশেষ আপডেট: Thursday, 18 April, 2019, 7:39 PM

জামিন পেলেন হিরো আলম

জামিন পেলেন হিরো আলম

স্ত্রী নির্যাতনের মামলায় বহুল আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ৪৩ দিন কারাভোগের পর জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের পক্ষে করা জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার বাদী হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম জামাইয়ের বিরুদ্ধে করা মামলাটি আপস করায় ও তার স্ত্রী সুমি বেগম স্বামীর সঙ্গে সংসার করতে চাওয়ার কারণে এ জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান স্বপন বলেন, হিরো আলমের জামিন আবেদন শুনানির সময় তার স্ত্রী সুমি বেগম উপস্থিত ছিলেন। জামিন শুনানিকালে কোনো আপত্তি জানাননি তিনি। শ্বশুর সাইফুল ইসলাম জামাইয়ের বিরুদ্ধে করা মামলাটি আপস করায় ও তার স্ত্রী সুমি বেগম স্বামীর সঙ্গে সংসার করতে চাওয়ায় এ জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।

গত ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রী সুমি বেগমকে মারপিট ও নির্যাতনের অভিযোগ এনে হিরো আলমের বিরুদ্ধে তার শ্বশুর সাইফুল ইসলাম বগুড়ায় সদর থানায় একটি মামলা করেন। মামলার পরই হিরো আলমকে গ্রেফতার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status