ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
বিএনপি নেত্রী নিপুণকে বিমানবন্দর থেকে ফেরত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 April, 2019, 6:11 PM

বিএনপি নেত্রী নিপুণকে বিমানবন্দর থেকে ফেরত

বিএনপি নেত্রী নিপুণকে বিমানবন্দর থেকে ফেরত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। নিপুণ রায় নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ১৮ এপ্রিল, তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

তিনি জানান, দুপুর একটায় নভোএয়ারের একটি ফ্লাইটে স্বামী ও মেয়েকে নিয়ে তার কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে বলা হয়, মামলা থাকায় তাকে বিদেশ যেতে না দেয়ার নির্দেশনা আছে। তাই যেতে দেয়া হয়নি।

পরে স্বামী ও মেয়ে চলে গেলেও বিমানবন্দর থেকে ফিরে আসেন নিপুণ রায়।

এর আগে গত ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে দেওয়া হয়নি। তার দু’দিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল।

নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং বিএনপির আরেক নেতা নিতাই রায় চৌধুরীর কন্যা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status