ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
স্যামসাংয়ের ভাঁজ করা স্মার্টফোন একদিনেই নষ্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 April, 2019, 5:00 PM

স্যামসাংয়ের ভাঁজ করা স্মার্টফোন একদিনেই নষ্ট

স্যামসাংয়ের ভাঁজ করা স্মার্টফোন একদিনেই নষ্ট

প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের নতুন স্মার্টফোন নিয়ে সমালোচনা চলছে সর্বত্র। কারণ ব্যবহারের একদিনের মধ্যেই স্যামসাংয়ের ভাঁজ করা স্মার্টফোন ‘গ্যালাক্সি ফোল্ড’ নষ্ট হয়ে গেছে।

ভাঁজ হওয়া ডিসপ্লে ভেঙে যাওয়ার মত ঘটনাও ঘটেছে। ভাঁজের একপাশের ডিসপ্লে কাজ করছে, অন্যপাশ অন্ধকার এমন অভিযোগও রয়েছে।

গত সপ্তাহে কয়েকজন সাংবাদিককে রিভিউ এর জন্য গ্যালাক্সি ফোল্ড’ স্মার্টফোন দিয়েছিল স্যামসাং। আশা ছিল, সাংবাদিকরা এই স্মার্টফোনের ভালো কিছু রিভিউ দেবে। কিন্তু ঘটলো উল্টো ঘটনা। খবর ডেইলি মেইল ।

টুইটারে এরই মধ্যে ব্যবহারকারীরা বিরূপ মন্তব্য করে রিভিউ দিয়েছেন।

সিএনবিসি’র স্টিভ কোভাক এর প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, গ্যালাক্সি ফোল্ডের ডিসপ্লে মাঝ বরাবর দু’ভাগ হয়ে ছবি দেখাচ্ছে। একপাশ কাজ করলে আরেকপাশের ছবি কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে যাচ্ছে।

সংবাদ মাধ্যম ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গার্মেন জানান, তার রিভিউ করা ডিভাইসটি দুই দিনেই ভেঙে গেছে। সামনের ডিসপ্লের উপরে থাকা প্রোটেক্টিভ লেয়ার সরিয়ে ফেলাতেই ফোনটির ডিসপ্লে ভেঙে যায়।

এদিকে স্যামসাং জানিয়েছে, বিষয়টি সম্পর্কে তারা অবগত রয়েছে। রিভিউ করতে দেওয়া ফোনগুলো ফেরত নিয়ে পরীক্ষা করে দেখা হবে।

৪.৬ ইঞ্চি পর্দার স্মার্টফোনটির ভাঁজ খুললে পাওয়া যায় ৭.৩ ইঞ্চির ট্যাবলেট। মোট ছয়টি ক্যামেরা ও ভাঁজের দুইপাশে দুইটি ব্যাটারি ইউনিট রয়েছে ফোল্ডএবল স্মার্টফোনটিতে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status