ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩
কাফনের কাপড় পরে ‘বিচারহীনতা’র প্রতিবাদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 April, 2019, 3:44 AM

কাফনের কাপড় পরে ‘বিচারহীনতা’র প্রতিবাদ

কাফনের কাপড় পরে ‘বিচারহীনতা’র প্রতিবাদ

দেশে কিছুতেই থামছে না নারী নিপীড়ন। প্রতিদিনই দেশের কোনো না কোনো স্থানে নিপীড়নকারীরা হামলে পড়ছে নারীর ওপর। প্রতিবাদ আর প্রতিশ্রতিতেও বন্ধ হচ্ছে না ধর্ষণ। সবশেষ ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির ওপর যৌন নিপীড়ন ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা সব বর্বরতাকে যেন হার মানিয়েছে। এই ঘটনার প্রতিবাদে কাফনের কাপড় পরে ভিন্ন রকমের প্রতিবাদ দেখিয়েছে একদল নারী।

বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে প্রায় ঘণ্টাব্যাপী কাফনের কাপড় পরে প্রতিবাদ জানান ওই নারীরা। শাহবাগের জায়ান্ট স্ক্রিনের সামনে ৬ তরুণী কাফনের কাপড় পরে দাঁড়ান। তাদের সামনে আরও একজন দাঁড়ান। যাতে লেখা ছিল, ‘আমি মানুষ, বিচারহীন রাষ্ট্রে খুন ও ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি।’ পাশেই জ্বলছিল আগরবাতি। একজন মাঝে মাঝে এই কাফনের কাপড় পরা নারীদের ওপর গোলাপজল ছিটিয়ে দিচ্ছিলেন।

আয়োজকরা জানান, সম্প্রতি রাফি’র ওপর যৌন নিপীড়ন ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা সারাদেশে আলোড়ন তুলেছে। এমন হাজার হাজার নুসরাতের ঘটনা ঘটলেও এসব ঘটনার কোনো বিচার হয় না। এত নারী নিপীড়নের ঘটনা ঘটলেও অপরাধীরা থেকে যাচ্ছে বিচারের বাইরে। কিংবা অপরাধী গ্রেফতার হলেও দৃষ্টান্তমূলক কোনো সাজা দিতে দেখা যায় না। একটা অপরাধের বিচার না হলে আরেকটা অপরাধে মানুষ প্রশ্রয় পায়। নারী নিপীড়নের জন্য তারা রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতিকেই দোষারোপ করেন।
বিজ্ঞাপন

ভিন্ন রকম এই প্রতিবাদের উদ্যোক্তা শারমিন জাহান অর্পি বলেন, ‘আমরা এই রাষ্ট্রের কাছে যখন বিচার চাইতে চাইতে ক্লান্ত, তখন আমাদের মনে হয়েছে যে রাষ্ট্রের কাছে নিপীড়কের বিচার চাওয়ার চেয়ে আমাদের নিজেদেরই বুঝি খুন বা ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত।’ তাই তাদের এই প্রতিবাদ বলেও তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status