ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মানিকগঞ্জে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 2:40 PM

মানিকগঞ্জে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

মানিকগঞ্জে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বাজারের একটি চায়ের দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ওই দোকানে আগুন লাগার পর তা পাশ্ববর্তী দোকানে ছড়িয়ে যায়।

পরে স্থানীয়রা আমাদের জানালে আমাদের দুইটি ইউনিট দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে যাবার কথা জানালেও ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status