ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
কক্সবাজারে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে আইপিডিসি ও মেডগ্লোবাল-এর চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 27 October, 2026, 5:19 PM

কক্সবাজারে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে আইপিডিসি ও মেডগ্লোবাল-এর চুক্তি

কক্সবাজারে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে আইপিডিসি ও মেডগ্লোবাল-এর চুক্তি

কক্সবাজারের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা মেডগ্লোবালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। 

এ চুক্তির আওতায় কক্সবাজারের সমিতিপাড়ায় অবস্থিত মাতৃস্বাস্থ্য সেবা ও প্রসব কেন্দ্রের কার্যক্রম উন্নয়নে অর্থায়ন করবে আইপিডিসি ফাইন্যান্স। এর ফলে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকার অন্তঃসত্ত্বা নারী, নতুন মা ও নবজাতকেরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও সহজে পাওয়ার সুযোগ পাবেন। 

এ উদ্যোগের মাধ্যমে মেডগ্লোবাল গর্ভকালীন পরিচর্যা, নিরাপদ প্রসব, প্রসব-পরবর্তী সেবা ও নবজাতকের চিকিৎসাসহ পরিবার পরিকল্পনা সেবা দেবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হবে। স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ‘মাদার্স ক্লাব’ ও ‘অ্যাডোলেসেন্ট গার্লস ক্লাব’-এর মাধ্যমে কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেওয়া হবে। 

আইপিডিসি ফাইন্যান্সের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান বলেন, আমরা মনে করি, আর্থিক সেবার বাইরেও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখা আমাদের দায়িত্ব। মেডগ্লোবালের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে কক্সবাজারের সুবিধাবঞ্চিত মানুষের জন্য মা ও নবজাতকের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়াতে চাই। এ উদ্যোগ মা, নবজাতক ও তাদের পরিবারের স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আমরা আশা করি। 

বাংলাদেশে মেডগ্লোবালের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কমান্ডার এস এম ফেরদৌসুজ্জামান, পিএসসি (অব.) বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মা ও নবজাতকের জন্য সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া অত্যন্ত জরুরি। আইপিডিসি ফাইন্যান্সের সহায়তায় সমিতিপাড়ার মাতৃসেবা ও প্রসবকেন্দ্রের সেবার মান উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো সম্ভব হবে। এর ফলে কক্সবাজারের মা ও নবজাতকদের আরও কার্যকরভাবে সেবা দেওয়া যাবে বলে আমরা আশা করছি। 

এ উদ্যোগের মাধ্যমে অন্তঃসত্ত্বা নারী, নতুন মা, নবজাতক এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকার বাস্তুচ্যুত পরিবারসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী উপকৃত হবে। মেডগ্লোবাল একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যা শরণার্থী, বাস্তুচ্যুত মানুষ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। বাংলাদেশে এনজিওবিষয়ক ব্যুরোতে নিবন্ধিত সংস্থাটি কক্সবাজারে নিজস্ব কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। 

এই অংশীদারত্বের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং কমিউনিটির কল্যাণে কাজ করার অঙ্গীকার আরও জোরালো করেছে আইপিডিসি ফাইন্যান্স।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status