|
৭০ বছরের ঐতিহ্য বউমেলা, পুরুষের প্রবেশ নিষেধ!
নতুন সময় প্রতিনিধি
|
![]() ৭০ বছরের ঐতিহ্য বউমেলা, পুরুষের প্রবেশ নিষেধ! সোমবার (২৬ অক্টোবর) ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে এ মেলা বসে। সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজার পরদিন আয়োজিত মেলাটি দুপুরের পর জমে ওঠে, চলে সন্ধ্যা পর্যন্ত। সরেজমিনে দেখা যায়, মেলায় শতাধিক দোকানে নারীদের প্রসাধনী, মাটির পুতুল, শিশুদের খেলনা, তৈজসপত্র, গৃহসজ্জার সামগ্রী ও নানা ধরনের খাবার বিক্রি হচ্ছে। পুরুষেরা নারী ও শিশুদের মেলার ফটকে নামিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছেন। বিকেল ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শুধু নারীদের প্রবেশের সুযোগ থাকে। রাতে মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্থানীয় নারী দর্শনার্থীরা জানান, এ মেলা তাদের কাছে কেনাকাটার পাশাপাশি আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে দেখা-সাক্ষাতের উপলক্ষ। প্রতিবছর তারা মেলার অপেক্ষায় থাকেন। পুরুষ দর্শনার্থীরাও পরিবারের সদস্যদের নিয়ে এসে বাইরে অপেক্ষা করেন। মেলায় প্রায় ২০ বছর ধরে হাওয়াই মিঠাই বিক্রি করছেন ৮০ বছর বয়সী হরমুজ আলী। তার ভাষ্য, ছোট পরিসরের হলেও মেলাটির পরিবেশ সুন্দর।Remaining Time -15:53 সুজাপুর সার্বজনীন দুর্গাপূজা ও বউমেলার সাধারণ সম্পাদক সুজন সরকার জানান, জমিদার ক্ষিতীশ সরকার রায়ের সময়ে চাঁদপাড়ায় এ মেলার আয়োজন করা হতো। তখন দুর্গামন্দিরও সেখানে ছিল। দীর্ঘদিনের এ ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে চান তারা। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ শহিদুল ইসলাম জানান, মেলার নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন ছিল। পুলিশের তদারকিতে শান্তিপূর্ণভাবে মেলা শেষ হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
