ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 18 October, 2026, 4:51 PM

সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২

সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বিসিক এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

নিহত যুবকের নাম আব্দুল্লাহ। তিনি আশাশুনি উপজেলার চৌটিয়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ তাঁর দুই বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেলে করে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বিনেরপোতা বিসিক এলাকায় ট্রাফিক পুলিশ দেখে মোটরসাইকেলটি হঠাৎ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনেই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক ও হেলপার গাড়িটি রেখে পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status