ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩
‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু
‎মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 30 September, 2026, 6:22 PM




‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু

‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
‎
‎বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভালুকা ইউনিয়নের খারুয়ালী গ্রামে এই ঘটনা ঘটে।
‎
‎নিহতরা হলেন, ওই গ্রামের গ্রামের আব্দুণ আজিদ আকন্দের ছেলে সাহাব উদ্দিন আকন্দ (৫৯) ও মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬১)। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই।
‎
‎ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালে ধনু আকন্দ নিজের ধান ক্ষেতে কিটনাশক ছিটাতে যান। ওই ধান ক্ষেতে বিদ্যুতের তার ছিড়ে পড়ে ছিল। তবে, ধনু আকন্দ বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকার বিষয়টি টের পায়নি। কিটনাশক ছিটানোর একপর্যায়ে ধনু আকন্দ বিদ্যুতের ছিড়া তারে জড়িয়ে ধান ক্ষেতে লুটিয়ে পড়ে। ধনু আকন্দ মাটিতে লুটিয়ে পড়ার বিষয়টি দুর থেকে দেখেন সাহাব উদ্দিন আকন্দ। তিনি দৌড়ে ধনু আকন্দের কাছে যেতেই তিনিও বিদ্যুৎস্পৃষ্ঠে মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দু'জন মারা যায়।
‎
‎পরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহত দু'জনের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।
‎
‎এসআই রফিক বলেন, নিহত দু'জনের সুরতহাল প্রতিবেদন করেছি। তবে, নিহতের স্বজন ও গ্রামবাসী মরদেহ ময়নাতদন্ত করতে বাধা দিচ্ছেন। আমরা মরদেহ ময়নাতদন্ত করার চেষ্টা করছি। নিহতের স্বজনদের পক্ষ থেকে আবেদন করলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলেও জানান তিনি।
‎
‎
‎

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status