ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
আধঘণ্টা পর নিভেছে বনানীর বহুতল ভবনের আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 September, 2026, 7:07 PM

আধঘণ্টা পর নিভেছে বনানীর বহুতল ভবনের আগুন

আধঘণ্টা পর নিভেছে বনানীর বহুতল ভবনের আগুন

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ওই আগুন নেভানোর কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, বনানী এফআর টাওয়ারের পাশে আহমেদ টাওয়ার নামের একটি ২৬তলা ভবনের ২৩তলায় বায়িং হাউজের কার্যালয়ে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ওই ভবনে আগুনের খবর পাওয়ার কথা বলেছিলেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

আনোয়ারুল ইসলাম বলেন, “ওই বায়িং হাউজের অফিসের এসি ও কম্পিউটারের সার্ভারে আগুন ছিল। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৫টা ৫৬ মিনিটে গিয়ে কাজ শুরু করে, কিছুক্ষণের মধ্যেই ৬টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য নেই।” তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি। ২০১৯ সালের ২৮ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছিলেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে জানান তিনি। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।২০১৯ সালের ২৮ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status