|
কিশোরগঞ্জের নিকলীতে হামলা-ভাঙচুরের অভিযোগ
এম এ আজিজ, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জের নিকলীতে হামলা-ভাঙচুরের অভিযোগ আজ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত সাজেদুল হক নাঈমকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী শিক্ষিকা আতিয়ার ইসলাম শিমুল। লিখিত বক্তব্যে ভুক্তভোগী বলেন, জলাবদ্ধতা নিরসনের কথা বলে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন নাঈম। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যক্তিগত স্থাপনা ভেঙে ড্রেন নির্মাণের হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর বিকেলে নাঈম বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ও পানির লাইন ভাঙচুর এবং তাকে পিটিয়ে আহত করে জখম করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার পর নিকলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সুষ্ঠু তদন্ত শেষে অভিযুক্ত নাঈমের বিচার দাবি করেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
