ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
আদাবরে খণ্ডিত তরুণীর পরিচয় মেলেনি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 September, 2026, 3:53 PM

আদাবরে খণ্ডিত তরুণীর পরিচয় মেলেনি

আদাবরে খণ্ডিত তরুণীর পরিচয় মেলেনি

ঢাকার আদাবরের হাক্কার মোড় এলাকা থেকে শনিবার যে তরুণীর খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার হয়েছে, তার পরিচয় পরদিন দুপুরেও শনাক্ত করতে পারেনি পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত লাশের দাবি নিয়ে পুলিশের সঙ্গে কেউ যোগাযোগ করেনি বলে জানিয়েছেন পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা। 

শনিবার বিকাল ৫টার দিকে আদাবর ১০ নম্বর হাক্কার মোড় এলাকার খাল থেকে এক তরুণীর খণ্ডিত লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ। মাথা ও দুই হাত ছিল ট্রলি ব্যাগে আর শরীর ও দুই পা ছিল প্লাস্টিকের বস্তায়।

মোট ৬ টুকরার এ লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) টিম ডেকে আঙ্গুলের ছাপ নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আঙ্গুলের ছাপে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি জানিয়ে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, “মেয়েটির বয়স ১৮ বছরের কম মনে হয়েছে, যে কারণে জাতীয় পরিচয়পত্রের সার্ভারে তার তথ্য থাকার কথা নয়।”

পুলিশ বলছে, খালটিতে ময়লা-আবর্জনা থাকলেও পানির স্রোত রয়েছে। দুয়েকদিন আগে লাশটি অন্য কোথাও ফেলা হতে পারে, যেটি পরে ভাসতে ভাসতে আসতে পারে।

ওসি জাহিদুল বলেন, “অন্য কোথাও থেকে ভেসে এসেছে হতে পারে, আবার নাও হতে পারে। আমরা যেহেতু এখনো তার পরিচয় পাইনি, বিষয়টি নিয়ে অন্যভাবে কাজ করছি।”

এর আগে শনিবার ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কথাও জানিয়েছিল পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status