ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
গোপন বৈঠকের সময় উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 September, 2026, 10:12 AM

গোপন বৈঠকের সময় উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার

গোপন বৈঠকের সময় উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার

রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরখানের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় গোপনে বৈঠক করার অভিযোগে যুবলীগের আট নেতাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, পুলিশের অভিযানের সময় অজ্ঞাতনামা অন্তত ৩০ জন নেতাকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status