|
বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
নতুন সময় প্রতিনিধি
|
![]() বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনসিসি ও স্কাউট সদস্যরা। অভিযানে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততাই পারে ডেঙ্গুর বিস্তার রোধ করতে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
