|
পাইকগাছা হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছা হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদের নেতৃত্বে, চিকিসক - নার্স ও কর্মচারীরা এতে অংশ নেন। এ অভিযান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর উপস্থিতিতে স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন বিভিন্ন জায়গা পরিস্কার ও পরিছন্ন অভিযান চলে। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে পাইকগাছা পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী ৩২০ পিচ ডেঙ্গু পরীক্ষার কিট গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী সোয়েব শাফিন, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ শাকিলা আফরোজ, পৌসভার নির্বাহ কর্মকর্তা লালু সরদার প্রমুখ। উল্লেখ্য খুলনা জেলার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে পাইকগাছায় ডেঙ্গু রুগীর সংখ্যা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
