ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
মোবাইলে দুই বছরের প্রেম, বিয়ে করতে চান দুই তরুণী!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 September, 2026, 4:35 PM

মোবাইলে দুই বছরের প্রেম, বিয়ে করতে চান দুই তরুণী!

মোবাইলে দুই বছরের প্রেম, বিয়ে করতে চান দুই তরুণী!

২০২২ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী দেশে নারীদের তুলনায় কমেছে পুরুষের সংখ্যা এখন যে ঘটনা বলতে যাচ্ছি সেটি কি ঐ সমীক্ষার ফল নাকি সামাজিক সচেতনতার অভাব?

পরিচয় মোবাইলে, দূরত্ব প্রায় এক জেলা থেকে আরেক জেলা। তবুও দুই বছর ধরে চলেছে নিয়মিত যোগাযোগ। এখানেই শেষ নয়—তাদের দাবি, মোবাইল ফোনেই নাকি বিয়েও করেছেন তারা! যা ঘিরে এখন তোলপাড় দুই পরিবারের কারণটা জানলে চোখ কপালে উঠতে পারে অনেকের.

ঘটনাটি মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের। জানা যায়, সামাজিক মাধ্যমে প্রায় দুই বছর আগে মাদারীপুরের রাজৈর উপজেলার ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় কিশোরীর। একপর্যায়ে পরিবারের কাউকে না জানিয়ে মাদারীপুরে চলে যায় কিশোরী। পরে শ্রীপুর ও রাজৈর থানা পুলিশের সহযোগিতায় তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে এরপরও সম্প্রতি মাদারীপুরের ঐ তরুণী নিজেই অবস্থান নেন কিশোরীর বাড়িতে।

এরপর তারা নিজেদের বিবাহিত বলে দাবি করলেও বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে কিশোরীর পরিবার। পরবর্তীতে আবারও পুলিশ ও ঐ তরুণীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

দুই বছরের পরিচয় থেকে এক মেয়ে আরেক মেয়ের বাড়িতে ছুটে যাওয়ার ঘটনা এখন এলাকায় আলোচনার কেন্দ্রে। পরিবার বলছে, প্রশাসনের সহযোগিতায় বিষয়টির সমাধান চান তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status