|
ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে নিষিদ্ধ পেরাকিট টিয়া পাখি উদ্ধার, বনে অবমুক্ত
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে নিষিদ্ধ পেরাকিট টিয়া পাখি উদ্ধার, বনে অবমুক্ত বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার করা পাখিগুলো পরদিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ পাখি উদ্ধারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
