ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
প্রীতি ১৮ ঘণ্টা শুটিং করেছেন, কেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 September, 2026, 10:32 AM

প্রীতি ১৮ ঘণ্টা শুটিং করেছেন, কেন?

প্রীতি ১৮ ঘণ্টা শুটিং করেছেন, কেন?

দীর্ঘ সময় ধরে শুটিং নিয়ে আলোচনা-সমালোচনায় সরব থাকে বলিউড। নায়িকা দীপিকা পাড়ুকোন তার নির্দিষ্ট কর্মঘণ্টার দাবি তোলার পর ইন্ডাস্ট্রিতে এ নিয়ে তৈরি হয় পক্ষ-বিপক্ষ। এমনকি সিনেমা থেকেও বাদ পড়তে হয় এই নায়িকাকে।

এবার নব্বইয়ের অভিনেত্রী প্রীতি জিনতার টানা কাজ করার খবর সামনে এসেছে।

আনন্দবাজার জানিয়েছে, প্রীতি বলেন, তার আসন্ন সিনেমা ‘ভাইব’ এর শুটিং দ্রুত সময়ের মধ্যে শেষ করতে তিনি ১৮ ঘণ্টাও ফ্লোরে কাটিয়েছেন। তবে এ জন্য কেউ তার উপর জোর জবদস্তি করেনি।

‘ভাইভ’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে বিষয়টি সামনে আনেন প্রীতি। সিনেমাটি পরিচালনা করেছেন কুণাল খেমু।

নিজের কাজের সময় নিয়ে প্রীতি বলেন, তিনি দ্রুত কাজ শেষ করে আমেরিকায় সন্তানদের কাছে ফিরে যেতে চান।

অভিনেত্রীর কথায়, “প্রত্যেকের পরিস্থিতি আলাদা। আমি এই সিনেমার কাজ করার জন্য দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। কারণ, যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম।

“আমার মাথায় একটা বিষয়ই ঘোরে, আমি দেশে আসব, কাজ শেষ করব, ব্যাস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তার পরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।”

তবে এভাবে টানা কাজ করা যে সহজ ছিল না, তাও বলেছেন অভিনেত্রী।

‘ভাইব’ সিনেমার আগে ‘লাহোর ১৯৪৭’ দিয়ে প্রায় ছয় বছর পর ২০২৪ সালে সিনেমায় ফিরেছেন প্রীতি জিনতা। ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার পর প্রায় ছয় বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন প্রীতি।

২০১৫ সালের শেষের দিকে প্রীতির বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। পরের বছর গোড়ার দিকে গুঞ্জনের জবাব দিয়ে মিস থেকে মিসেস হয়েছিলে অভিনেত্রী। তার স্বামী জিন গুডএনাফ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ব্যবসা করেন।

সেই সময় খুব কাছের কয়েকজন বন্ধু আর পরিবারের সদস্যকে নিয়ে লস অ্যাঞ্জেলেসেই বিয়ে সেরেছিলেন তারা। এরপর সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হন তিনি।

সন্তানদের যুক্তরাষ্ট্রে রেখে এসে মাতৃভূমিতে কাজ শুরু করেছেন প্রীতি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status