ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
কার প্রাডো গাড়ি নিয়ে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 September, 2026, 9:32 PM

কার প্রাডো গাড়ি নিয়ে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী?

কার প্রাডো গাড়ি নিয়ে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী?

১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চে ছাদখোলা গাড়িতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চটি শুরু হয়। এ সময় কালো রঙের একটি টয়োটা প্রাডো গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় নাসীরুদ্দীনকে। তার হাতে ছিল জাতীয় পতাকা।

এনসিপির এই নেতাকে এমন একটি বিলাসবহুল গাড়িতে দেখে অনেকের মনে প্রশ্ন ওঠে—গাড়িটি কার? এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, ‘লংমার্চে কীভাবে যাব? এ নিয়ে গতকাল রাতে অনেকেই ফোন করে বলেছেন, আপনার তো গাড়ি নেই, কীভাবে যাবেন? তখন এক শুভাকাঙ্ক্ষী জানিয়েছেন, তিনি আমার জন্য গাড়ি নিয়ে আসছেন। আমি তাকে বলেছি, গাড়ি নিয়ে চলে আসেন।’

তবে গাড়িটি কে দিয়েছেন, তা জানাতে চাননি নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘কে দিয়েছেন, সেটা বলা যাবে না। তাহলে তার গাড়ি ভেঙে দিতে পারে।’

নাসীরুদ্দীন আরও বলেন, ‘ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন, যাতে ভালো একটা গাড়ি কিনতে পারি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status