|
শেরপুরের নকলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরের নকলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সোমবার (৩১ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করার কথা থাকলের তার অনুপস্থিতে পক্ষে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে নজরুলের জীবনী, নজরুলের চেতনা, নজরুল সাহিত্য, নজরুল কবিতা এবং নজরুলের গান নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ্ সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার ও আব্দুল হক তালুকদার চান মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শহীদুল ইসলাম, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, সরকারি হাজী জালমামুদ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নুরুল আলম আকন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান। আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জাসাস নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে 'নজরুল বর্ষ' উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র্যালী ও আলোচনা সভা
বর্তমান সরকার জনগনের মাঝে বিদ্যুৎ এবং গ্যাস পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
জল সিঁড়ি’ পাঠাগারে, কাজী নজরুলের প্রয়াণ দিবস পালিত
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
