|
বগুড়ায় হৃদয় হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
|
![]() বগুড়ায় হৃদয় হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্ধেক হৃদয়ের সন্তানকে এবং বাকি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। ২০২১ সালের ২০ জুলাই চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে আহত করা হয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা মামুনুর রশিদও আহত হন। পরে হাসপাতালে মারা যান হৃদয়। এ ঘটনায় তার মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে মামলা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে 'নজরুল বর্ষ' উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র্যালী ও আলোচনা সভা
বর্তমান সরকার জনগনের মাঝে বিদ্যুৎ এবং গ্যাস পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
জল সিঁড়ি’ পাঠাগারে, কাজী নজরুলের প্রয়াণ দিবস পালিত
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
