|
চাঁদপুর সদর উপজেলা বিএনপি প্রথম সাধারণ সভা;
মাদক ও চাঁদাবাজীর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
|
![]() মাদক ও চাঁদাবাজীর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক শনিবার ১৫ আগষ্ট সকালে চাঁদপুর শহরের রাজবাড়ী কমিউনিটি সেন্টারে সদর উপজেলা বিএনপি আয়োজিত সাধারণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সলিমুল্লাহ সেলিম। চাঁদপুর সদর উপজেলা বিএনপি'র সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সলিমুস সালাম, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন খান বাবুল, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝী, সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিএনপি'র আয়তন নেতৃবৃন্দের স্মরণে শোক প্রস্তাব ও দোয়া করা হয়। এরপর নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সংগঠনের কার্যবিবরণী তুলে ধরেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
