ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
শ্রীমঙ্গলে পুলিশি বাধা পেরিয়ে ফের হবিগঞ্জের পথে এনসিপি নেতারা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 6:18 PM

শ্রীমঙ্গলে পুলিশি বাধা পেরিয়ে ফের হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

শ্রীমঙ্গলে পুলিশি বাধা পেরিয়ে ফের হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশি বাধা পেরিয়ে ফের হবিগঞ্জের পথে রওনা হয়েছেন এনসিপি নেতারা।

রাজনৈতিক উত্তেজনার মধ্যে বুধবার (২৯ জুলাই) বিকাল ৪টার কিছু পরে মৌলভীবাজারের সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের পথে রওনা হন এনসিপি নেতারা। 

পথে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশ তাদের আটকে দেয়। প্রায় আধাঘণ্টা সেখানে আটকে থাকার পর বিকাল ৫টা ৫ মিনিটের দিকে পুলিশের বাধা অতিক্রম করে এনসিপি নেতাদের গাড়িবহর ফের হবিগঞ্জের পথে রওনা দেয়।

এ সময় এনসিপি নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড সরানোর জন্য ধাক্কাধাক্কি করেন। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। ধাক্কাধাক্কির একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন এনসিপি নেতারা। পরে পুলিশ তাদের অবস্থান ছেড়ে রাস্তার পাশে চলে যায়। আর এনসিপি নেতারা গাড়ি বহর নিয়ে সামনের দিয়ে এগিয়ে যান।

ধাক্কাধাক্কির ঘটনা ঘটলেও পুলিশ মারমুখী আচরণ করেনি। ফলে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status