|
নাঙ্গলকোট ঢালুয়া হাইস্কুলে এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
|
![]() নাঙ্গলকোট ঢালুয়া হাইস্কুলে এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি উপজেলা যুবদেলের সাবেক আহবায়ক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার। সিনিয়র শিক্ষক মাহবুবুল হক মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান কলিমুল্লাহ্ , হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ সভাপতি জাফর সাদিক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির অভিভাবক সদস্য হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আবু, ঢালুয়া হাইস্কুল সাবেক ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মাস্টার ওমর ফারুক এমএসসি, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু, ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক মজুমদার, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, মান্নারা আলহাজ্ব ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় সভাপতি পারভেজ ভূঁইয়া, নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক আবুল খায়ের আবু, বিদ্যালয় অভিভাবক মোরশেদ আলম, জান্নাতুস ছাফা প্রমুখ। অনুষ্ঠান শেষে সততা স্টোর উদ্বোধন, জুলাই দেয়ালিকার মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালন করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের অভিযানে অভিযান চালিয়ে ৭০বস্তা শামুক ও ট্রাক সহ একজন আটক
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ
