ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
গাজীপুরে অনুমোদনহীন কাঁচাগোল্লা সন্দেশ কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 July, 2026, 6:13 PM

গাজীপুরে অনুমোদনহীন কাঁচাগোল্লা সন্দেশ কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে অনুমোদনহীন কাঁচাগোল্লা সন্দেশ কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার লোহাকৈর এলাকায় অনুমোদন ছাড়াই নাটোরের কাঁচাগোল্লা সন্দেশ তৈরি এবং নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নাটোরের কাঁচাগোল্লা সন্দেশ উৎপাদন করছিল এবং খাদ্য প্রস্তুতে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছিল। 

এ অভিযোগে প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ৫৫ ধারায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এ সময় কারখানায় থাকা প্রায় ২৪ থেকে ২৫ কার্টন কাঁচাগোল্লা সন্দেশ জব্দ করে তা ধ্বংস করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status